News71.com
 International
 21 Oct 20, 07:17 PM
 255           
 0
 21 Oct 20, 07:17 PM

মুসলিম জাতিগুলো ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষরফার অপমান মেনে নেবে না।।খামেনেয়ী

মুসলিম জাতিগুলো ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষরফার অপমান মেনে নেবে না।।খামেনেয়ী

নিউজ ডেস্কঃ ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করায় আবারও তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন, মুসলিম জাতিগুলো ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষরফার এই অপমান কখনো মেনে নেবে না। মঙ্গলবার শেষ বেলায় এক টুইটার বার্তায় আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ‘আমেরিকা যদি ভেবে থাকে তারা ‘এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে পারবে’ তাহলে মার্কিনীরা চরম ভুলের মধ্যে রয়েছে।’

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যে আরব সরকারই ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে দেশের জনগণের মধ্যে ওই সরকারের জনপ্রিয়তায় ধস নামবে। আয়াতুল্লাহ খামেনেয়ীর টুইটার বার্তায় বলা হয়েছে, ‘মুসলিম জাতিগুলো কখনোই ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষরফার এই অপমান মেনে নেবে না। আমেরিকা যদি ভেবে থাকে তারা এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে পারবে তাহলে মার্কিনীরা চরম ভুল করছে।যে সরকারই দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় বসবে দেশে ওই সরকারের জনপ্রিয়তায় ধস নামবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন