News71.com
 International
 23 Oct 20, 01:47 PM
 235           
 0
 23 Oct 20, 01:47 PM

মসজিদে আফগান বাহিনীর বিমান হামলায় নিহত ১২।।

মসজিদে আফগান বাহিনীর বিমান হামলায় নিহত ১২।।

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানকে লক্ষ্য করে মসজিদ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আফগান সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় শিশুসহ ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।হতাহতের সংখ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত ১১ জনই শিশু। এসময় তারা সেখানে নামাজ আদায় করছিল। হামলায় ইমামও নিহত হয়েছে।আফগান সামরিক বাহিনীর মুখপাত্র হাদি জামাল জানান, বুধবার সন্ধ্যায় অভিযান চালানো হয়েছে। দুর্ঘটনাবশত এতে শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে কি না সে বিষয়ে তিনি জানেন না বলে মন্তব্য করেন। ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।ডিপিএ নিউজ এজেন্সিকে তাখার প্রদেশের কাউন্সিলর মোহাম্মদ আজম আফজালি জানান, বুধবার সকালে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়।আফজালি জানান, নিরাপত্তা বাহিনীর ওপর নৃশংস হামলায় জড়িত তালেবান সদস্যরা ওই মসজিদে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিমান থেকে গোলা নিক্ষেপ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন