News71.com
 International
 23 Oct 20, 01:49 PM
 247           
 0
 23 Oct 20, 01:49 PM

ভ্যাকসিনের জন্য ৫২ কোটি সিরিঞ্জ মজুদ করবে ইউনিসেফ।।

ভ্যাকসিনের জন্য ৫২ কোটি সিরিঞ্জ মজুদ করবে ইউনিসেফ।।

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ভ্যাকসিন আগামী বছরই বের হবে, এমন প্রত্যাশায় ২০২১ সালের মধ্যে ৫২ কোটি সিরিঞ্জ মজুদ করবে ইউনিসেফ। সংস্থাটি বলছে, অনেক দেশই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। একেক দেশ একেক ধাপে আছে। ভ্যাকসিন বের হলেই সারাবিশ্বে অনেক সিরিঞ্জের প্রয়োজন পড়বে। সংস্থাটি বলছে, চেষ্টা থাকবে ১০০ কোটি হাইপোডারমিক সিরিঞ্জ মজুদ রাখা, যেন ভ্যাকসিন বাজারে আসলে সিরিঞ্জের সংকট না হয়। সারাবিশ্ব যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত একটি ভ্যাকসিনের অপেক্ষা করছে, ইউনিসেফ পরিকল্পনা করছে এই ভ্যাকসিন আর সিরিঞ্জের সুষম বণ্টনের। সংস্থাটির প্রত্যাশা, ২০২১ সাল নাগাদ সারাবিশ্বে পর্যাপ্ত ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। সেজন্য ১০০ কোটি সিরিঞ্জ তৈরি এবং মজুদের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ইউনিসেফ। সংস্থাটির প্রধান জানান, ভ্যাকসিন তৈরির সাথে সাথে মাঠ পর্যায়ে কাজ শুরু করে সংস্থাটি। কম খরচে আর সহজেই অন্তত ৫০ কোটি সিরিঞ্জ ভ্যাকসিন তৈরির সাথে সাথেই সরবরাহ করা যাবে। সিরিঞ্জের পাশাপাশি ৫০ লাখ সেফটি বক্স কিনছে ইউনিসেফ। যেন নিডেল আর সিরিঞ্জ নিরাপদে নির্দিষ্ট দেশে পৌঁছে দেয়া যায়। একেকটি সেফটি বক্সে ১০০টি সিরিঞ্জ রাখা যায়। সিরিঞ্জ সমুদ্রপথে পাঠানো গেলেও করোনার ভ্যাকসিন সংবেদনশীল হওয়ায় বহন করতে হবে বিমানেই। তাই আগেই সিরিঞ্জ আর বক্স কিনে রাখলে বাজারে সংকট তৈরি হবে না। বর্তমানে ইউনিসেফ বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন ক্রেতা সংস্থা। বছরে ২শ' কোটি ভ্যাকসিন কেনার লক্ষ্যমাত্রা আছে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন