
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত থেকে বিভিন্ন দেশে যেতে ও বিভিন্ন দেশ থেকে সে দেশে প্রবেশের ক্ষেত্রে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভিসা শিথিল করেছে দেশটি। একই সাথে ভ্রমণের নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।