
আন্তর্জাতিক ডেস্কঃ এবার যুক্তরাজ্যের ফ্লোরিডায় সন্ধান মিলল একটি দুই মাথাওয়ালা সাপের। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, তাদের পোষা বিড়াল সব সময় বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসে। এবার সে দুই মাথাওয়ালা একটি সাপ নিয়ে এসেছে ঘরে। যা দেখে পুরোপুরি হতভম্ব হয়েছেন তার পরিবারের সবাই।এ বিষয়ে ফ্লোরিডার ওয়াইল্ড লাইফ রিসার্চ ইনস্টিটিউটের গবেষক জনাথন মেস বলেন, আমার জীবনে দেখা দুই মাথাওয়ালা প্রথম সাপ এটি। এর আগে এ ধরনের সাপ দেখিনি। তবে এ ব্যাপারে আগে থেকেই জানি।তিনি আরো বলেন, এটা আসলে একটি সাপ। তবে বেশিদিন বাঁচার সম্ভবনা নেই। কারণ, তাদের দুই মস্তিষ্ক দুই ধরনের সিদ্ধান্ত নেয়। সে কারণে খাবার খাওয়া এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে এরা বিপাকে পড়ে। তিনি আরো বলেন, একই ডিম থেকে আলাদা সাপ হওয়ার প্রক্রিয়ায় এরা বাধাগ্রস্ত হয়ে জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়। এ ধরনের ঘটনা খুবই কম ঘটে।
সূত্র: সিএনএন