News71.com
 International
 25 Oct 20, 01:01 PM
 350           
 0
 25 Oct 20, 01:01 PM

ভারতের রাজস্থানে পাকিস্তানি গুপ্তচর আটক।।

ভারতের রাজস্থানে পাকিস্তানি গুপ্তচর আটক।।

নিউজ ডেস্কঃ ভারতের রাজস্থানে আটক করা হলো এক পাকিস্তানি গুপ্তচরকে। ভারতের সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তিনি পাকিস্তানে পাঠাচ্ছিলেন বলে অভিযোগ। তাকে আটক করে রাজস্থান পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড ও সিআইডি-সিবি। আটক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শত্রু বাহিনীর কাছে পাঠাচ্ছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র গুপ্তচরবৃত্তির অভিযোগে গোয়েন্দা সংস্থা প্রথমে তাকে আটক করে।

তিনি সীমান্ত অঞ্চলে শ্রমিকের কাজ করছিলেন। অভিযোগ, ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সীমান্ত পেরিয়ে সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিলেন। পুলিশ এই সন্দেহভাজনের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষায় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত বেশকিছু তথ্য পায়, যা তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে পাঠাচ্ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন