News71.com
 International
 29 Oct 20, 11:08 AM
 339           
 0
 29 Oct 20, 11:08 AM

করোনা।।ইংল্যান্ডে প্রতিদিন আক্রান্ত প্রায় এক লাখ

করোনা।।ইংল্যান্ডে প্রতিদিন আক্রান্ত প্রায় এক লাখ

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে পুরো পৃথিবী এখন বিপর্যস্ত। প্রতিদিনই বিশ্বে করোনায় আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। সম্প্রতি লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইংল্যান্ডে প্রতিদিন প্রায় এক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। এবং বলা হচ্ছে প্রতি ৯ দিনে সংক্রমিত রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে।
গবেষকরা বলেন, ‌‌‘আমরা কঠিন অবস্থার মধ্যে আছি।’ বেশ কিছু জিনিস পরিবর্তন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।ইতোমধ্যে পুরো ইউরোপজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বেশিরভাগ দেশেই সংক্রমণ ও মৃত্যু দ্রুত গতিতে বাড়তে দেখা গেছে।ফ্রান্স এবং জার্মানি সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউন জারি করতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ‘এই বসন্তেই আমরা দ্রুত গতিতে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছি।’বিশ্লেষকরা জানিয়েছেন, ইংল্যান্ডে প্রতিদিন ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। অধ্যাপক স্টিভেন রিলে নামের এক গবেষক জানিয়েছেন, সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়ে তিনি খুবই হতাশ। সাম্প্রতিক সময়ে যেসব বিধি-নিষেধ জারি করা হয়েছে সেগুলো যথেষ্ঠ নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন