News71.com
 International
 31 Oct 20, 07:33 PM
 278           
 0
 31 Oct 20, 07:33 PM

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে ২৩ লাখ ডলার॥

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে ২৩ লাখ ডলার॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রিপাবলিকান পার্টির অ্যাকাউন্ট থেকে ২৩ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এ অর্থ গুরুত্বপূর্ণ রাজ্যটির ভোটের মাঠে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নির্বাচিত করার জন্য সহায়তা করছিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অ্যান্ড্রু হিট অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। দলটির চেয়ারম্যান জানান, দলটি ২২ অক্টোবর সন্দেহজনক ক্রিয়াকলাপ লক্ষ্য করে এবং শুক্রবার এ বিষয়ে এফবিআই’র সাথে যোগাযোগ করে। বিষয়টি এফবিআই তদন্ত করছে বলেও জানান হিট। তবে তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি এফবিআইয়ের মুখপাত্র লিওনার্ড পিস।


নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে হ্যাকারদের আক্রমণের বিষয়টি আবিষ্কার হলো, যখন ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন উইসকনসিন ও সেখানকার দশটি ইলেক্টোরাল ভোট জয়ের জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছেন। ট্রাম্প ২০১৬ সালে ২৩ হাজারের কম ভোটে এ রাজ্যটিতে জয় পেয়েছিলেন এবং গত সাতদিনের মধ্যে শুক্রবার সেখানে তৃতীয় সফরের পরিকল্পনা করছেন। এদিকে, শুক্রবার উইসকনসিনে প্রচারের পরিকল্পনা করেছেন জো বাইডেনও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন