News71.com
 International
 31 Oct 20, 08:21 PM
 299           
 0
 31 Oct 20, 08:21 PM

কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবে মার্কিনরা॥

কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবে মার্কিনরা॥

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে একদিনে আবারও করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় বাজারে ভ্যাকসিন আনতে তোড়জোড় চালাচ্ছে মার্কিন প্রশাসন। এখনো ভ্যাকসিনের অনুমোদন দেয়া না হলেও নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই ভ্যাকসিনের ডোজ বিতরণে প্রস্তুতি নিতে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দফতর। তবে কেন্দ্র থেকে এখনো তহবিল অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছে অঙ্গরাজ্যগুলোর সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র।


করোনার ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে জার্মানিতে। এখন কেবল তা সফল হওয়ার অপেক্ষায়। কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের সঙ্গে সঙ্গেই তা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মাঝে সমানভাবে বিতরণ করা হবে বলে জানিয়েছে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে সাধারণ মানুষ ভ্যাকসিন পেতে পারেন। তবে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর কি না তা নিশ্চিত করেই সরবরাহ করা হবে বলে জানান তিনি।


আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যেই করোনা জয় করতে অঙ্গীকার করেছে হাঙ্গেরি। এই সময়ের মধ্যে ভ্যাকসিন নিশ্চিত করার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের বিষয়ে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়। ভ্যাকসিনের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ভারতের রাজ্যগুলোকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন অনুমোদন দেয়ার সঙ্গে সঙ্গেই তা জনগণের মাঝে নিশ্চিত করতে চায় মোদি সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন