News71.com
 International
 01 Nov 20, 11:47 AM
 220           
 0
 01 Nov 20, 11:47 AM

বাইডেন জিতলে বদলে যাবে মার্কিন বিনিয়োগের চিত্র।।

বাইডেন জিতলে বদলে যাবে মার্কিন বিনিয়োগের চিত্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যদিও পরিসংখ্যান বলছে, দেশটিতে ৮৮ শতাংশ প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। আর গত ২৮ বছরে কেউেই দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হননি। তাই ট্রাম্পের পাল্লাই ভারী। তবে ভোটের নানা জরিপে এবারও প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। তাই জো বাইডেন নাকি ট্রাম্প জিতবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফল ঘোষণা হওয়া পর্যন্ত। তবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতলে বদলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের হাল চিত্র। খবর ব্লুমবার্গের।ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন নির্বাচিত হলে বদলে যাবে মার্কিন পররাষ্ট্রসহ নানা নীতি। পরিবর্তন হবে ব্যবসায় বাণিজ্যের পরিবেশও। তাই বিনিয়োগকারীরা বাধ্য হবেন নিজেদের পরিকল্পনা ঢেলে সাজাতে। বিনিয়োগসংক্রান্ত নতুন দীর্ঘমেয়াদি কৌশল হাতে নিতে হতে পারে ব্যবসায়ীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন