News71.com
 International
 02 Nov 20, 11:29 AM
 311           
 0
 02 Nov 20, 11:29 AM

ইসলামিক কালচারাল সেন্টারের সাইনবোর্ড বিকৃত করল দিল্লি॥হিন্দু সেনার বিরুদ্ধে দায়ের মামলা

ইসলামিক কালচারাল সেন্টারের সাইনবোর্ড বিকৃত করল দিল্লি॥হিন্দু সেনার বিরুদ্ধে দায়ের মামলা

আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কে জড়াল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সেনা’। ভারতের রাজধানী দিল্লির লোধি রোডে অবস্থিত ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের (India Islamic Cultural Centre) সাইনবোর্ড বিকৃত করার অভিযোগ উঠল হিন্দু সেনার বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে। লোধি রোড এলাকায় সংস্থার সাইনবোর্ডে ‘জিহাদি টেররিস্ট ইসলামিক সেন্টার’ (Jihadi Terrorist Islamic Centre”) লেখা একটি পোস্টার দেয় অজ্ঞাতপরিচয় কয়েকজন। এরপরই এই কাজ যে তাঁদেরই, সেকথা স্বীকার করে নেয় হিন্দু সেনা গ্রুপ। ইতিমধ্যে ওই পোস্টার সরিয়ে দিয়েছে পুলিশ। মামলাও রুজু করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন