News71.com
 International
 02 Nov 20, 08:56 PM
 325           
 0
 02 Nov 20, 08:56 PM

বিপর্যস্ত ফিলিপিন্স।। ৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বিপর্যস্ত ফিলিপিন্স।। ৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী সুপার টাইফুনের আঘাতে বিপর্যস্ত ফিলিপিন্স। চারদিকে শুধু ঝড়ের তাণ্ডবের চিত্র। সাজানো ঘরবাড়ি একদিনেই লণ্ডভণ্ড করে দিয়েছে টাইফুন ‘গনি’। বিভিন্ন জায়গায় বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। এতে বাড়ছে ভোগান্তি।ফিলিপিন্সের ‘ভিরাক’ পৌরসভার ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে জানায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। দেশটির চেয়ারম্যান ডিক গর্ডন বলেন, ঘূর্ণিঝড় গনির কবলে পড়ে ‘ভিরাক’ পৌরসভার ৭০ হাজার মানুষ তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।বিবিসি জানিয়েছে, রোববার (২ অক্টোবর) পর্যন্ত ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ম্যানিলার কয়েক হাজার ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে গনি ফিলিপিন্সের মূল দ্বীপ লুজনের দক্ষিণাঞ্চলীয় ক্যাতানদুয়ানেস দ্বীপ দিয়ে সাগর থেকে স্থলে উঠে আসে। এরপর ফের সাগর হয়ে টাইফুনটি ‘ধ্বংসাত্মক’ প্রবল বাতাস ও তীব্র বৃষ্টিসহ দ্বিতীয়বার স্থলে উঠে। এতে ওই অঞ্চলের অপূরণীয় ক্ষতি হয়েছে। সেখানকার যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন