News71.com
 International
 03 Nov 20, 09:29 PM
 294           
 0
 03 Nov 20, 09:29 PM

যুক্তরাষ্ট্রে ভোট শুরুর আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক-টুইটার॥

যুক্তরাষ্ট্রে ভোট শুরুর আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক-টুইটার॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র এক ঘণ্টা আগে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে টুইটার। ফেসবুকও হেঁটেছে একই পথে।নির্বাচন সম্পর্কিত ট্রাম্পের টুইট ও পোস্টকে ভুয়া খবর হিসেবে শনাক্ত করে সামাজিকমাধ্যম দুটি এ পদক্ষেপ নিয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।পোস্টাল ভোট পৌঁছানোর সময় বাড়ানোর বিষয়ে আদালতের সময় বৃদ্ধির সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘প্রতারণা’ উল্লেখ করে পোস্ট করেন ট্রাম্প। কিছুক্ষণের মধ্যে তার পোস্টটি ঢেকে দেয় টুইটার।একই পথে হেঁটেছে ফেসবুক। ফেসবুক স্থানীয় স্বতন্ত্র ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের মাধ্যম ভুয়া খবর ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। এমন একটি প্রতিষ্ঠানের রিপোর্টের ভিত্তেতে ট্রাম্পের পোস্ট ঢেকে দিয়েছে ফেসবুক।এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর একটিতে সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর অন্যটিতে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন