
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম আলোচিত ধনী ব্যক্তি এখন ভারতের মুকেশ আম্বানি। করোনার সময়ে আয়ের রেকর্ড গড়ে শিরোনাম হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের। গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে তার জয় ধনি। করোনা মহামারি আর লকডাউনে যখন জর্জরিত গোটা বিশ্বের অর্থনীতি তখন নতুন পার্টার হিসেবে মুকেশ পেয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে। এতেই আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন মুকেশ। হয়ে গেলেন এশিয়ার শীর্ষ ধনী। প্রতি ঘণ্টায় আয় করেন ৯০ কোটি টাকার বেশি।মুকেশের এই সুদিন স্থায়ী হয়নি। উত্থানের পর পতনের জন্য অপেক্ষা ছাড়া আর পথই বা কি? যখন শীর্ষে আরোহন করেন তখন নীচে পড়ার ঝুঁকিতো থাকবেই। তাই ঘটেছে ভারতীয় এই ধনকুবেরের বেলাতেও। ঘন্টায় ৯০ কোটি টাকা আয় করা মুকেশ এবার মিনিটে হারালেন ৪২ কোটি টাকা। করোনার কারণে তেলের চাহিদা কমছে গোটা বিশ্বে। যার ফলে দিন শেষে ০২ নভেম্বর তার আয় কমে যায় ৬০ হাজার কোটি টাকা।লকডাউনের মুকেশের ফেসবুকের সঙ্গে চলমান ডিজিটাল ব্যবসা লাভের মুখ দেখলেও তেল শোধনাগার সংস্থাগুলি নিট মুনাফা হারিয়েছেন। ভারতের সবচেয়ে দামি সংস্থা রিলায়্যান্সের শেয়ার ৮.৬ শতাংশ পর্যন্ত নিম্নমুখী হয়। সে সময় ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনতে চলেছে ফেসবুক। যা অর্থের খেলায় শক্ত অবস্থান তৈরি হয় মুকেশের।