News71.com
 International
 04 Nov 20, 09:02 PM
 319           
 0
 04 Nov 20, 09:02 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন॥

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৫টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ৬১টি ইলেকটোরাল কলেজ ভোটে। এর আগে নির্বাচনের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের পক্ষে প্রথম জয় দাবি করেন তারা।  কেনটাকি রাজ্যের আটটি ইলেকটোরাল কলেজ ভোট জিতে নেন ট্রাম্প। ভার্মন্টের তিনটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বাইডেন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এপি এ তথ্য জানিয়েছেন। এরপরই আরো কয়েকটি রাজ্যের ভোট গণনার ফলাফল জানা যায়। ভার্মন্টের পাশপাশি ভার্জিনিয়ায়ও জয় পেয়েছেন বাইডেন। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট সংখ্যা ১৩টি। কেনটাকির পাশাপাশি ওয়েস্ট ভার্জিনিয়ার ৫টি এবং সাউথ ক্যারোলিনার ৯টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যাওয়ার জন্য প্রত্যেক প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, সারা দেশে আমরা সত্যিই খুব ভালো অবস্থানে আছি। ধন্যবাদ সবাইকে।  ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার পররপই তিনি এ মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন