
আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পরাজিত হলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ সুবিধা হারাবেন।টুইটার জানিয়েছে, তাদের নীতি ভঙ্গ করায় জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেলেই ট্রাম্পকে দিয়ে আসা ‘স্পেশাল ট্রিটমেন্ট’ বাতিল করা হবে। মূলত টুইটারের ‘ওয়ার্ল্ড লিডার’ ক্যাটাগরির আওতায় পড়ায় এতোদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি।ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় মূলত বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য শাসকেরা পড়ে থাকেন। এসব নেতাদের মধ্যে যাদের যথেষ্ট সংবাদ-মূল্য রয়েছে তারা টুইটারের বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করলেও ব্যবস্থা নেয়া হয় না। বর্তমানে সেই সুবিধাই ভোগ করছেন ট্রাম্প।