News71.com
 International
 07 Nov 20, 04:42 PM
 266           
 0
 07 Nov 20, 04:42 PM

আমরাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যাচ্ছি॥ বাইডেন

আমরাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যাচ্ছি॥ বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে নিজ নির্বাচনী শিবির ডেলওয়ার থেকে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতেই প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় তুলে বাইডেন বলেন, ‘আমরাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যাচ্ছি’।প্রায় ৪ মিনিটের বক্তব্যে এই ডেমোক্র্যাট নেতা বলেন, সংখ্যাগরিষ্ঠতার সব দিক থেকেই আমরা এগিয়ে। ইতিমধ্যে ৭৪ মিলিয়নের বেশি ভোট পেয়েছি, যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। তবে ঝুলে থাকা রাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন।ভোট কারচুপির অভিযোগের প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে বাইডেন বলেন, ‘পক্ষপাতিত্বমূলক যুদ্ধে নষ্ট করার কোনও সময় নেই আমাদের’। বিজয়ী হলে, একজন প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ হবে প্রত্যেকের জন্যই।তিনি বলেন, দেশের বহু মানুষ বেকার। তাদের নিয়ে এখনই কাজ করার সময়। এছাড়া জলবায়ু ও কোভিড নিয়ে কথা বলেন বাইডেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন