News71.com
 International
 07 Nov 20, 09:22 PM
 233           
 0
 07 Nov 20, 09:22 PM

ডোমোক্রাট প্রার্থী বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’॥

ডোমোক্রাট প্রার্থী বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউস জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি।বিভিন্ন রাজ্যে নির্বাচনকর্মীরা ভোট গণনা করছেন। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম বা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাইডেনকে জয়ী ঘোষণা করেনি।নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন ‘ডিসিশন ডেস্ক’ প্রথমারের মতো ঘোষণা দিয়েছে নির্বাচনী ফলাফল জো বাইডেনর পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবেও বাইডেনের নাম ঘোষণা করেছে তারা।‘ডিসিশন ডেস্ক’ এক টুইট বার্তায় জানায়, বাইডেন পেনসিলভেনিয়ায় জয়ী হয়েছেন। সেখানে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। আগে এগিয়ে থাকা ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোটের সঙ্গে পেনসিলভেনিয়ার ২০টি যোগ করে তারা জানায়, বাইডেনের সম্ভাব্য ইলেকটোরাল কলেজ ভোট ২৭৩টি। জয়ের জন্য যেখানে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন জয়ী হয়েছেন বলেও ঘোষণা দেয় ডিসিশন ডেস্ক।এর আগে ডিসিশন ডেস্ক জানায়, ফিলাডেলফিয়া থেকে পোস্টাল ব্যালট আসার পরই পেনসিলভেনিয়া রাজ্যে সাড়ে ৫ হাজার ভোটের ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেন বাইডেন। সেখানে এখনও এক লাখের বেশি ভোট গণনার বাকি। গণনার বাকি ভোটগুলো বাইডনের পক্ষে যাবে বলেও দাবি তাদের। এ রাজ্যে ট্রাম্পের জয়ের বাস্তব কোনো সম্ভাবনা নেই। তারপরও গণমাধ্যম এবং পর্যবেক্ষকরা জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণায় দ্বিধাগ্রস্ত। বলা হয় ডিসিশন ডেস্কের টুইটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন