News71.com
 International
 07 Nov 20, 09:55 PM
 309           
 0
 07 Nov 20, 09:55 PM

শেষ হল ভারতের বিহার রাজ্যের ভোট॥ সমীক্ষায় এগিয়ে বিজেপি বিরোধী মহাজোট

শেষ হল ভারতের বিহার রাজ্যের ভোট॥ সমীক্ষায় এগিয়ে বিজেপি বিরোধী মহাজোট

 

নিউজ ডেস্কঃ আজ শেষ হল ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ । এবার ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তবে এনডিএ জোটের তুলনায় বেশকিছুটা এগিয়ে আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’। শনিবার তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের পরে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না। 

 

২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। ভারতের এবিপি-নিউজ সি ভোটার বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ‘মহাগঠবন্ধন’ ১০৮ থেকে ১৩১টি কেন্দ্রে জিততে পারে। বিজেপি-জেডি (ইউ)-সহ ৪ দলের এনডিএ জোটের ঝুলিতে যেতে পারে ১০৪ থেকে ১২৮টি আসন। চিরাগ পাসোয়ানের এলজেপি ১ থেকে ৩টি এবং নির্দল ও অন্যেরা ৪ থেকে ৮টি আসন পেতে পারে। 

 

ওই সমীক্ষার পূর্বাভাস, এনডিএ জোটের শরিকদের মধ্যে বিজেপি ৬৬-৭৪, জেডি (ইউ) ৩৮-৪৬, বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) ০-৪ এবং হিন্দুস্থান আওয়াম মোর্চা ০-৪টি কেন্দ্রে জিততে পারে। ‘মহাগঠবন্ধন’-এর শরিকদের মধ্যে আরজেডি ৮১-৮৯, কংগ্রেস ২১-২৯ এবং বামেদের ৬-১৩ আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন