News71.com
 International
 07 Nov 20, 10:02 PM
 293           
 0
 07 Nov 20, 10:02 PM

পরাজয় মানতে না চাইলে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে বের করে দেয়া হবে॥

পরাজয় মানতে না চাইলে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে বের করে দেয়া হবে॥

 

নিউজ ডেস্কঃ পরাজয় মেনে নিতে না চাইলে আমেরিকার মানুষই ওঁদের সসম্মানে হোয়াইট হাউস থেকে বার করে দেবেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রচারদলের তরফে শুক্রবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই হুশিয়ারি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে চাইছেন না। তারই প্রেক্ষিতে এই হুঁশিয়ারি। বাইডেনের প্রচারদলের মুখপাত্র অ্যান্ড্রু বেটস গত কাল বলেন, ‘‘আমরা গত ২৯ জুলাইয়েই বলেছিলাম আমেরিকার মানুষই এ বারের নির্বাচনের মূল নির্ধারক শক্তি হবেন। আর আমেরিকার গণতান্ত্রিক সরকারের সেই ক্ষমতা রয়েছে যাতে হোয়াইট হাউস থেকে অবৈধ প্রবেশকারীদের সসম্মানে বার করে দেওয়া যেতে পারে।’’

 

 

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে জানাগেছে পেনসিলভেনিয়া ও জর্জিয়াতেও বাইডেন এগিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।রিপাবলিকানদের শক্তি ঘাঁটি বলে পরিচিত পেনসিলভেনিয়াতেও ট্রাম্পের চেয়ে ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ডোমোক্রাট প্রার্থী জো বাইডেন ও কমলা হারিস। এখনও পর্যন্ত বাইডেনের পক্ষে রয়েছে ইলেক্টোরাল কলেচের ২৫৩টি ভোট। ট্রাম্পের পক্ষে ২১৪টি। সে ক্ষেত্রে ম্যাজিক ফিগারে (২৭০) পৌঁছতে বাইডেনের প্রয়োজন ইলেক্টোরাল কলেজের আর ১৭টি ভোট। পেনসিলভেনিয়ায় তাঁর জয়ের ধারা অব্যাহত থাকলে বাইডেন অনায়াসেই সেই ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন