News71.com
 International
 08 Nov 20, 11:54 AM
 330           
 0
 08 Nov 20, 11:54 AM

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদভূত কমলা হারিস॥

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদভূত কমলা হারিস॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন রেকড ভেঙেই চলেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে জয়ী হয়েছেন জো বাইডেন। তাকে আপাতত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করেছে দেশটির ডিসিশন ডেস্ক। এর পরই ঘোষণা আসে গণমাধ্যম। বাইডেন নিজেও বিজয় উদযাপন করছেন। যদিও ট্রাম্প আগের ঘোষণা অনুযায়ী ফল চ্যালেঞ্জ করে আদালতের পথে রয়েছেন। ফল বদলে দেয়ার মত ভোট গণনা এখনো বাকি রয়েছে।তবে ঘোষণা অনুযায়ী মার্কিন মুল্লুকে বাইডেন প্রেসিডেন্ট যেমন হচ্ছেন তেমনি ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিসনও হচ্ছেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। ৫৫ বছর বয়সী এ রাজনীতিকই দেশটির প্রধান দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেই বাজিমাত করেছেন।নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার আড়াইশ’ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর। গড়লেন নতুন এক ইতিহাস।আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এটা আরও বড় রেকর্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন