News71.com
 International
 08 Nov 20, 11:55 AM
 310           
 0
 08 Nov 20, 11:55 AM

প্রাপ্ত বয়স্ক অবিবাহিত নারী-পুরুষের একসঙ্গে থাকার অনুমতি দিচ্ছে আরব আমিরাত॥

প্রাপ্ত বয়স্ক অবিবাহিত নারী-পুরুষের একসঙ্গে থাকার অনুমতি দিচ্ছে আরব আমিরাত॥

নিউজ ডেস্কঃ অবিবাহিত যুগল চাইলেই একসঙ্গে থাকতে পারবেন এমন সুযোগ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। এছাড়া দেশটিতে অ্যালকোহল পানের কড়া নিষেধাজ্ঞাতেও আসছে শিথিলতা। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনাল এসব তথ্য নিশ্চিত করেছে।  মুসলিম দেশ বলে পরিচিত দেশটি তাদের ইসলামি আইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। ব্যাক্তিগত স্বাধীনতার সীমারেখা বর্ধিত করার জন্য ইসলামি আইনে শিথিলতা আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম জায়গা সংযুক্ত আরব আমিরাত।  অবকাশ যাপনের জন্য সারাবিশ্বের লোকজন এখানে আসে। কিন্তু পর্যটকদের জন্য অ্যালকোহল পান ও অবকাশ যাপনের যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকদের এসবের মধ্যে জড়িয়ে যাওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতো। দেশটি কর্তৃক এমন সময় এ ঘোষণাটি আসলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দেশটিতে ইসরায়েলি বিনিয়োগের পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে৷  অ্যালকোহল পান করা, সংগ্রহ করা কিংবা বাজারজাত করার অপরাধে ২২ বছর বা তারও বেশি শাস্তির বিধানটি এখন পরিবর্তন হবে। এর আগে লাইসেন্সের ম্যাধ্যমে অ্যালকোহল পানের অনুমতি ছিল কিন্তু নতুন আইনে এ ধরনের কোনো বিধিনিষেধ থাকছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন