News71.com
 International
 09 Nov 20, 06:55 PM
 265           
 0
 09 Nov 20, 06:55 PM

নির্বাচনে হার মেনে নাও॥ ডোনাল্ড ট্রাম্পকে ফাস্টলেডি মেলানিয়া

নির্বাচনে হার মেনে নাও॥ ডোনাল্ড ট্রাম্পকে ফাস্টলেডি মেলানিয়া

 

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের জামাতা কুশনারও শ্বশুরকে হার মেনে নেয়ার অনুরোধ করেছেন। তবে বড় ছেলে ট্রাম্পকে আইনি লড়াই চালিয়ে যেতে চাপ দিচ্ছেন। মেলানিয়ার ঘনিষ্ঠ সহযোগী সিএনএনকে জানিয়েছেন, ফার্স্টলেডি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়ে বলেছেন– পরাজয় মেনে নেয়ার সময় এসেছে। এদিকে তার দুই সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক বাবাকে আইনি লড়াইয়ে থাকার সিদ্ধান্তে অনঢ় থাকতে বলেছেন। তারা রিপাবলিক সমর্থকদের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করতে বলছেন। তারা মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখতে বলেছেন।সিএনএন এবং অন্যান্য সংবাদ সংস্থাকে বাইডেনের জয়ের পর তারা প্রকাশ্যে ফল প্রত্যাখ্যান করতে রিপাবলিকান ও সমর্থকদের চাপ দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন