News71.com
 International
 10 Nov 20, 12:48 AM
 293           
 0
 10 Nov 20, 12:48 AM

বাগদাদে আইএস জঙ্গিগোষ্ঠীর ভয়াবহ হামলা॥ নিহত ১১

বাগদাদে আইএস জঙ্গিগোষ্ঠীর ভয়াবহ হামলা॥ নিহত ১১

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পশ্চিম বাগদাদে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। হামলার এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার এ হামলার ঘটনা ঘটে জানিয়েছে তারা। জানা যায়, বাগদাদ বিমানবন্দরের কাছে রাজধানীর দক্ষিণ শহরতলিতে আল-রাদওয়ানিয়াহ এলাকায় অবস্থানরত হাশদ ফোর্সের ওপর গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালায় জঙ্গিরা। এতে হাশদ ফোর্সের পাঁচ সদস্য এবং ছয় বেসামরিক নাগরিককে হত্যা করে আইএস। আহত আটজনকে মধ্য বাগদাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী (আইএস) ২০১৪ সালে ইরাকে এক-তৃতীয়াংশ এলাকায় অভিযান চালিয়ে উত্তর ও পশ্চিম ইরাকের গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নেয়। একপর্যায়ে তারা রাজধানী বাগদাদের উপকণ্ঠে পৌঁছে যায়।যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট বাহিনীর অধীনে তিন বছরের ভয়াবহ লড়াইয়ের পর ২০১৭ সালে আইএসকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন