News71.com
 International
 10 Nov 20, 12:48 AM
 298           
 0
 10 Nov 20, 12:48 AM

অনুমোদন পেলে জানুয়ারিতেই মিলবে ভারতের তৈরী করোনা ভ্যাকসিন॥

অনুমোদন পেলে জানুয়ারিতেই মিলবে ভারতের তৈরী করোনা ভ্যাকসিন॥

আন্তর্জাতিক ডেস্কঃ সময় মতো অনুমোদন পেলে জানুয়ারিতেই ভারতে কোভিডের টিকা পাওয়া যাবে। এমনটাই দাবি করেছেন সিরাম ইনস্টিটিউটের শীর্ষ এক কর্মকর্তা। যদিও ওই ভ্যাকসিন তৈরির দায়িত্বে থাকা ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, নির্ধারিত সময়ে সরবরাহ থেকে পিছিয়ে রয়েছে তারা। আর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানান, সাধারণ মানুষকে প্রতিষেধক পেতে অন্তত ২০২২ পর্যন্ত অপেক্ষা করতে হবে।কানাডার নাগরিকরা শীতের শেষেই বসন্তে ভ্যাকসিন পাবেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ভ্যাকসিন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তা ঠিক মতো মানুষের কাছে পৌঁছানো। এই কাজটি বিশাল একটি দেশে করতে বেশ বেগ পেতে হবে। এজন্য পরিকল্পনা।অনুযায়ী এগিয়ে যাওয়ার আহ্বান তার।অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে ব্রিটেনের অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনের উৎপাদন। প্রথম দফায় অন্তত ৩০ মিলিয়ন ডোজ তৈরি হবে। যা নিয়ে আশাবাদী অজি সরকার।মার্কিন গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা মহামারি মোকাবিলা। দ্রুত একটি ভ্যাকসিন পাওয়া গেলে কেটে যাবে সংকট। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে তার পরিকল্পনা সাজিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন