News71.com
 International
 10 Nov 20, 01:09 PM
 201           
 0
 10 Nov 20, 01:09 PM

বিতর্কিত ডোকলামে নতুন টানেল বানাচ্ছে চীন॥ প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ছবি

বিতর্কিত ডোকলামে নতুন টানেল বানাচ্ছে চীন॥ প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ছবি

 

আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখের পর এবার ডোকলামে ফের সক্রিয় চীনা সেনাবাহিনী। একদিকে যেমন অরুণাচল প্রদেশ সীমান্তে ট্রেন লাইন তৈরিতে গতি আনছে চীন, তেমনই ডোকলামে নতুন করে টানেল তৈরি করা হচ্ছে বলে খবর। নতুন উপগ্রহ চিত্র সেই প্রমাণ দিচ্ছে।সেই ডোকলাম যেখানে ২০১৭ সালে জুন মাসে চীনা সেনাকে ভারত ভুটান ও চীন সংলগ্ন বিতর্কিত ভূখণ্ড ডোকলামে রাস্তা তৈরিতে বাধা দেয় ভারতীয় সেনারা। সেখান থেকেই শুরু ডোকলাম সমস্যার। দুই দেশই সীমান্তে মোতায়েন করে তাদের সেনা। আড়াই মাস পর বেজিং ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠকের পর সমঝোতা হয়। পরে চীন ডোকলাম ইস্যুকে ‘ক্লোসজ চ্যাপটার’ বলে জানায়। তবে তা যে ক্লোজড চ্যাপ্টার হয়নি, তা চীনই প্রমাণ করে দিচ্ছে।

 

এনডিটিভি সম্প্রতি যে উপগ্রহ চিত্র প্রকাশ করেছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে হাই অলটিটিউডের মেরুগ লা পাসের কাছে একটি টানেল তৈরি করেছে চীন। অক্টোবর মাসের এই চিত্রটিতে পরিষ্কার ডোকলাম সীমান্তে যে রাস্তা তৈরি নিয়ে বিতর্ক হয়েছিল, সেই রাস্তা লাগোয়া একটি টানেল তৈরি করেছে চীন। এটি অল ওয়েদার টানেল, বিশেষত শীতকালে সেনাদের আশ্রয় নেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই টানেলটি দৈর্ঘ্য ৫০০ মিটার। প্রাথমিক ভাবে এতটা বড় না হলেও, সম্প্রতি এর আয়তন বাড়ানোর কাজ চলছে বলে খবর। সেনা বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডোকলাম সীমান্তে রাস্তা সেভাবে তৈরি না হলেও, শীতকালে সেনা মোতায়েন করতে ও টহলদারি চালানোর জন্য এই টানেল ব্যবহার করবে চীন। এভাবেই গোটা এলাকায় কর্তৃত্ব কায়েম করতে চাইছে বেজিং।শীতকালে এই এলাকা পুরোপুরি বরফে ঢেকে থাকে। তখন সেনাদের নিরাপদ আশ্রয়ের জন্য এই টানেল সাহায্য করবে বলে সূত্রের খবর।

 

সূত্র : এনডিটিভি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন