News71.com
 International
 10 Nov 20, 06:05 PM
 283           
 0
 10 Nov 20, 06:05 PM

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চুক্তি করল আজারবাইজান- আর্মেনিয়া॥

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চুক্তি করল আজারবাইজান- আর্মেনিয়া॥

 

আন্তর্জাতিক ডেস্কঃআর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধে তিনি রাশিয়া ও আজারবাইজের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। তবে সে চুক্তি তার এবং তার জনগণের জন্য বেদনাদায়ক বলেও অভিহিত করেছেন তিনি। বিতর্কিত এলাকায় নাগোর্নো-কারাবাখ নিয়ে বেশ কিছু দিন ধরে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছিল। আজারবাইজান কৌশলগত শহর শুশা দখলের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার পরই চুক্তির বিষয়টি জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।মঙ্গলবার ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ব্যক্তিগতভাবে এবং আমাদের সবার জন্য আমি কঠিন, অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমি রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ঘোষণাপত্রে সাক্ষর করেছি।আজারবাইজানের প্রেসিডেন্ট ইহাম আলিয়েভ বলেছেন, এ চুক্তির ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন