News71.com
 International
 10 Nov 20, 10:56 PM
 290           
 0
 10 Nov 20, 10:56 PM

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মাথা ব্যথার কারণ হতে পারেন তুর্কিনেতা এরদোয়ান॥

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মাথা ব্যথার কারণ হতে পারেন তুর্কিনেতা এরদোয়ান॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউজের ক্ষমতা নেবেন জো বাইডেন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও আরও আন্তরিক ও স্বৈরশাসকদের প্রতি কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে, পররাষ্ট্রনীতিতে জো বাইডেনকে আরও অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মত বিশ্লেষকদের।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন হোয়াইট হাউজ ছেড়ে আসার পর অনেক কিছুই পাল্টে গেছে। ট্রাম্প কিংবা তার নিজের কারণে সৃষ্ট শত্রুরাও আরো অনেক বেশি সক্রিয় এখন। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত নীতির বিপরীত পদক্ষেপ নেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বন্ধুদেশগুলোর সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন জো বাইডেন। তবে চীনের ক্ষেত্রে বাণিজ্য ইস্যুতে ট্রাম্প যে কঠোর অবস্থান নিয়েছেন তা বজায় রাখবেন তিনি। বহুজাতিক পরমাণু চুক্তি মেনে চললে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এছাড়া ন্যাটোর সঙ্গেও পুনরায় আস্থা অর্জনের চেষ্টা করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন