News71.com
 International
 11 Nov 20, 12:43 PM
 197           
 0
 11 Nov 20, 12:43 PM

ভারতে বিনিয়োগের জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী॥

ভারতে বিনিয়োগের জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ আর্থিক খাতে বিশ্বে শ্রেষ্ঠ হতে যা যা প্রয়োজন তা ভারত সরকার করবে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশে বিনিয়োগের জন্য বিশ্বের বিনিয়োগকারীদেরও বিশেষভাবে আহবান জানিয়েছেন তিনি।সম্প্রতি বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা এবং ব্যবসায়িক মহলের সঙ্গে ভার্চুয়াল গ্লোবাল ইনভেস্টর গোলটেবিল আয়োজনে নরেন্দ্র মোদী এ আহবান জানান। একইসাথে গত ছয় বছরে গৃহীত বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি করোনা মহামারীতে সরকারের সংস্কারমূলক পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।নরেন্দ্র মোদী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ভারত হলো সেই জায়গা যেখানে নির্ভরতার সাথে লাভ পাওয়া যায়। একইসঙ্গে গণতন্ত্রকে সঙ্গে নিয়ে কাজ করা, ব্যবসায়িক স্থায়িত্বসহ স্থিতিশীলতা ও ব্যবসায়িক প্রবৃদ্ধির অনন্য স্থান ভারত। কেননা ভারতের উন্নয়ন বিশ্বের অর্থনৈতিক পুনরুত্থানে অনুঘটক হওয়ার সম্ভাবনা রাখে।তিনি বলেন, ভারতের যে কোন অর্জন বিশ্বের উন্নয়ন বহুগুণে প্রভাব ফেলে। ভারত বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করতে বড় ভূমিকা রাখে। তাই এখনই সময় ভারতকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার। এজন্য যা যা করা প্রয়োজন, ভারক সরকার তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন