News71.com
 International
 11 Nov 20, 12:53 PM
 220           
 0
 11 Nov 20, 12:53 PM

পিএলও’র মহাসচিবের মৃত্যুতে ফিলিস্তিনে ৩ দিনের শোক॥

পিএলও’র মহাসচিবের মৃত্যুতে ফিলিস্তিনে ৩ দিনের শোক॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পিএলও  মহাসচিব সায়েব এরাকাত (৬৫)। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিন। গতকাল মঙ্গলবার জেরুজালেমের হাদাসসাহ এইন কেরেম নামে একটি ইসরায়েলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ অক্টোবর তার করোনা ধরা পড়ে। এরপর থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে গত ১৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়।  তার মৃত্যুতে ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, আমাদের প্রিয় ভাই এবং বন্ধু, মহান যোদ্ধা ড. সায়েব এরাকাতের মৃত্যু ফিলিস্তিন ও আমাদের জনগণের জন্য বড় ক্ষতি। তিনি পিএলওর মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনের অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতাহর সদস্য ছিলেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের শক্তিশালী সমর্থক ও অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের ঘোরবিরোধী ও সমালোচক ছিলেন পিএলওর এ মহাসচিব। ২০১৪ সালে ভেস্তে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি আলোচনায় প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন