News71.com
 International
 11 Nov 20, 12:59 PM
 280           
 0
 11 Nov 20, 12:59 PM

রাশিয়ার সব কটি টিকাই কার্যকর, দাবি পুতিনের॥

রাশিয়ার সব কটি টিকাই কার্যকর, দাবি পুতিনের॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন  রাশিয়ার তৈরি করোনাভাইরাসের সব কটি টিকাই কার্যকর। গতকাল মঙ্গলবার পুতিন এ কথা বলেন।  সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এসসিও  সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল যুক্ত হন পুতিন। সেখানে তিনি বলেন রাশিয়ায় ইতিমধ্যে দুটি নিবন্ধিত টিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে, গবেষণা নিশ্চিত করেছে, এই টিকাগুলো নিরাপদ। এই টিকা ব্যবহারের পর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আর সব কটি টিকাই নিরাপদ। আগের দিন সোমবার মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক ঘোষণা দেয় তাদের পরীক্ষামূলক টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর।

 

এখন রাশিয়াও দাবি করল  তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর। পুতিন জানিয়েছেন  তাঁর দেশ করোনাভাইরাসের তৃতীয় টিকার শিগগির নিবন্ধন দেবে। করোনাভাইরাসের টিকার বিষয়ে অন্যান্য দেশকে সহযোগিতা করতে মস্কো প্রস্তুত রয়েছে বলে জানান পুতিন। তবে একই সঙ্গে এই প্রক্রিয়াকে রাজনৈতিকীকরণ না করারও আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়া এখন পর্যন্ত করোনার দুটি টিকা তৈরি করেছে। প্রথম টিকাটির নাম ‘স্পুটনিক-৫’। দ্বিতীয়টির নাম ‘এপিভ্যাককরোনা’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন