News71.com
 International
 12 Nov 20, 12:11 AM
 330           
 0
 12 Nov 20, 12:11 AM

করোনায় ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড॥

করোনায় ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে একদিনে রেকর্ডসংখ্যক ৪৬২ জন মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এ তথ্য জানিয়েছেন।তিনি গত ২৪ ঘণ্টার হিসাবে জানান, করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর এই প্রথম দেশে একদিনে এত বেশিসংখ্যক মানুষের মৃত্যু হলো। সিমা সাদাত লারি জানান, নতুন ৪৬২ জনের মৃত্যুর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৬৬৪ জনে।তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে ১১ হাজার ৭৮০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে তিন হাজার ৩৩৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।সীমা সাদাত জানান, এ পর্যন্ত ইরানের সাত লাখ ১৫ হাজার ৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে পাঁচ লাখ ৩৬ হাজার ১০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।ইরানের এ মুখপাত্র জানান, হাসপাতালে ভর্তি ৫ হাজার ৬০০ একজন রোগী মারাত্মক অবস্থায় রয়েছেন যাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ইরানে এ পর্যন্ত ৫৪৩ লাখ ৪৪ হাজার ৮২১ জনকে করোনার পরীক্ষা করা হয়েছে। 

 

সূত্র: পার্স টুডে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন