News71.com
 International
 12 Nov 20, 12:14 AM
 276           
 0
 12 Nov 20, 12:14 AM

মার্কিন নাগরিকরাই আমেরিকার নীতির প্রতি বিরক্ত॥ ইরানী প্রেসিডেন্ট রুহানি

মার্কিন নাগরিকরাই আমেরিকার নীতির প্রতি বিরক্ত॥ ইরানী প্রেসিডেন্ট রুহানি

 

আন্তর্জাতিক ডেস্কঃ  আমেরিকায় সম্প্রতি যে নির্বাচন হয়েছে  তার ফলাফল থেকে এ কথাই প্রমাণ হচ্ছে যে, শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ নয় বরং খোদ আমেরিকার জনগণই দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে বিরক্ত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। মঙ্গলবার সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময়ে তিনি বলেন  আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি যুদ্ধের হুমকি দেয়। যা দেশটির জনগণ পছন্দ করে না। এজন্য আমেরিকার পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনার দরকার। তিনি আরও বলেন  নির্বাচনের পর এখন মার্কিন নেতাদের সামনে ক্ষেত্র পরিষ্কার হয়েছে যে, তারা জনগণের ভাষা বুঝবেন এবং সেই অনুযায়ী পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য মনোযোগ দেওয়ার পরামর্শ দেন ইরানি প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন