News71.com
 International
 13 Nov 20, 08:26 PM
 262           
 0
 13 Nov 20, 08:26 PM

নির্বাচনে বিজয়ি হয়ে আবারও সরকার গঠনের পথে সু চির দল॥ ভারত-জাপান ও সিঙ্গাপুরের অভিনন্দন

নির্বাচনে বিজয়ি হয়ে আবারও সরকার গঠনের পথে সু চির দল॥ ভারত-জাপান ও সিঙ্গাপুরের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্কঃ পরবর্তী সরকার গঠনের জন্য মিয়ানমারের ক্ষমতাশীল দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করেছে।  আজ শুক্রবার নির্বাচনের সর্বশেষ ফলাফলে এ তথ্য জানা যায়। মিয়ানমারে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২ আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত এনএলডি নিশ্চিত করেছে ৩৪৬ আসন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে অং সান সু চি নেতৃত্বাধীন দল নিরঙ্কুশ বিজয় দাবি করেছে ভোটের দিন। কয়েক দিন পর নতুন ফলাফল প্রকাশ হলো।তবে সেনাসমর্থিত বিরোধীরা পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।ভারত, জাপান, সিঙ্গাপুর এর মধ্যেই জয়ী হওয়ায় এনএলডিকে অভিনন্দন জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এনএলডির মুখপাত্র মনয়ওয়া অং শিন বলেন, আমাদের সংখ্যাগরিষ্ঠ বিজয় প্রমাণ করে জনগণ আমাদের সঙ্গে আছে। তবে আমাদের কার্যকরী জাতীয় ঐক্যের একটি সরকার গঠন করতে হবে। এনএলডি ঘোষণা দিয়েছে, সরকারের সঙ্গে কাজ করার জন্য তারা সংখ্যালঘু জাতি-গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ জানাবে। ২০১৫ সালে দলটি ক্ষমতায় এলেও এমন ঘোষণা এটাই প্রথম।রোহিঙ্গা সংকট তৈরির পর এবারের নির্বাচনকে এনএলডি এবং অং সান সিু চির জনপ্রিয়তার নির্ণায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন