
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনে শেষ দুটি রাজ্যে জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় পুনরায় ভোট গণনা শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে পাওয়া ফলাফল দেখা যায় জর্জিয়ায় জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর নর্থ ক্যারোলিনায় ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায়-এই দুই রাজ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব রাজ্যের ভোট গণনা শেষ হলো। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়ায় ২৮ বছর পর জয়ে পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে বাইডেনের ঝুলিতে যুক্ত হয়েছে আরো ১৬টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় ট্রাম্প ইলেকটোরাল ভোট পেয়েছেন ১৫টি। সবশেষ হিসাব অনুযায়ী মোট ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি।