News71.com
 International
 14 Nov 20, 11:37 AM
 324           
 0
 14 Nov 20, 11:37 AM

নিজেকে সোনার ডিম পাড়া হাঁস দাবি করলেন ট্রাম্প॥

নিজেকে সোনার ডিম পাড়া হাঁস দাবি করলেন ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইতোমধ্যে জয়ী হয়ে গেছেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির। চলছে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা। এবার নিজেকে সোনার ডিম পাড়া হাঁস বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে লিখেছেন ফক্স নিউজের দিনের বেলার রেটিং পুরোপুরি ধসে পড়েছিল। ছুটির দিন ছিল আরও খারাপ। এটা ঘটতে দেখা অনেক দুঃখের ছিল। তবে যেটি তাদেরকে সফল করেছে  তাদেরকে সেখানে নিয়ে গেছে সেটি তারা ভুলে গেছে। তারা সোনার ডিম পাড়া হাঁসকে ভুলে গেছে। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে সবচেয়ে বেশি পার্থক্য ছিল ফক্স নিউজে। প্রসঙ্গত  ফক্স নিউজের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ট্রাম্পের উপস্থিতি থাকতো। তবে ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুযায়ী পরাজয় ঘটেছে ট্রাম্পের। ফক্স নিউজই প্রথম অ্যারিজোনায় বাইডেনের বিজয়ের খবর প্রকাশ করেছিল। এছাড়া ট্রাম্পের বিজয়ের দাবি যে মিথ্যা সেটিও প্রকাশ করেছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন