News71.com
 International
 14 Nov 20, 07:20 PM
 287           
 0
 14 Nov 20, 07:20 PM

স্বাস্থ্যবিধি মেনে পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে কালীপুজো॥বয়কট করা হচ্ছে চীনাবাতি

স্বাস্থ্যবিধি মেনে পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে কালীপুজো॥বয়কট করা হচ্ছে চীনাবাতি

 

আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড বাস্তবতায় ভারতের পশ্চিমবঙ্গেও উদযাপিত হচ্ছে কালীপুজো। কলকাতা, বারাসত, রাজারহাট ছাড়াও অন্যতম তীর্থস্থান তারাপীঠ ও দক্ষিণেশ্বর মন্দিরে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। দুর্গা পুজোর মতোই কালীপুজোতেও একই রকমভাবে লঘু থাকবে হাইকোর্টের দেওয়া নিয়মবিধি। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকেই ধর্মীয় রীতি মেনে ভারতের পশ্চিমবঙ্গে চলছে কালী মায়ের আরাধনা। কলকাতা থেকে প্রায় তিনশো কিলোমটার দূরের বীরভূম জেলার তারাপীঠ তীর্থস্থানেও শক্তির দেবীর পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। করোনার স্বাস্থ্য বিধি মেনে চলছে পুজো।শুধু তারাপীঠে নয়, কলকাতার বিভিন্ন এলাকায় এবারও সাড়ম্বরে চলছে কালীপুজো। দুর্গা পুজোর মতো মণ্ডপ সাজানো হয়েছে বিভিন্ন থিমে। আয়োজকদের দাবি, কলকাতা হাইকোর্ট ও করোনা স্বাস্থ্যবিধি মেনেই সব আয়োজন করা হয়েছে। তবে রাস্তায় নেই দর্শনার্থী, তাই হতাশ অনেক আয়োজক।এক দর্শনার্থী জানান, কলকাতায় নবযুব সংঘের আয়োজনে ফাটাকেস্ট কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে। মানুষ আসছে। তারা মায়ের কাছে প্রার্থনা করছে। নিজেদের, দেশের, জাতির ও সারাবিশ্বের জন্য আরাধনা করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন