News71.com
 International
 15 Nov 20, 12:42 PM
 268           
 0
 15 Nov 20, 12:42 PM

আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নিহত ২৩১৭ জন আর্মেনিয়া সেনার লাশ শনাক্ত॥

আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নিহত ২৩১৭ জন আর্মেনিয়া সেনার লাশ শনাক্ত॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ  আজারবাইজানের সঙ্গে বিতর্কিত নাগার্নো-কারাবাখ নিয়ে ৬ সপ্তাহের যুদ্ধে নিজেদের ২ হাজার ৩১৭ সেনার লাশ শনাক্ত করেছে আর্মেনিয়া। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এলিনা নিকোঘোসিয়ান এ তথ্য জানান। এদিকে  কয়েকটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই দেশ যুদ্ধ করলেও সর্বশেষ রাশিয়ার হস্তক্ষেপে ফের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই দুই দেশ। এলিনা নিকোঘোসিয়ান তার ফেসবুক টাইমলাইনে লেখেন  আমাদের ফরেনসিক বিভাগের কর্মরতরা ২ হাজার ৩১৭ জন সেনার লাশ শনাক্ত করেছেন। এর মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তির লাশও রয়েছে। এর আগে ১ হাজার সেনা নিহতের খবর জানিয়েছিল দেশটি।  দুই দেশের সংঘাতের মূলে ওই নাগার্নো-কারাবাখ অঞ্চল। এলাকাটি জাতিগত আর্মেনীয় অধ্যুষিত। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ভোটাভুটিতে অঞ্চলটি আর্মেনিয়ার সঙ্গে থাকার পক্ষে রায় দেয়। এরপর বিষয়টি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বেধে যায়। ১৯৯০ সালের ওই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। সেই যুদ্ধ থামে ১৯৯৪ সালের এক যুদ্ধবিরতির মাধ্যমে। এরপর থেকে এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে। তাদের সমর্থন দেয় আর্মেনিয়ার সরকার। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তিচুক্তি অধরা থেকে যায়। এক পর্যায়ে দেশের সীমান্তে ২৭ সেপ্টেম্বর থেকে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি চলে আসছিল। রাশিয়ার মধ্যস্থতায় মাঝে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও কাজের কাজ তেমন কিছু হয়নি। দুই পক্ষের রক্তক্ষয়ী এ লড়াইয়ে বেসামরিক নাগরিকসহ বহু প্রাণহানি ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন