News71.com
 International
 15 Nov 20, 09:04 PM
 244           
 0
 15 Nov 20, 09:04 PM

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার মূলহোতা গ্রেফতার॥

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার মূলহোতা গ্রেফতার॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার মূলহোতাকে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ মাসের শুরুতে একদল বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ নৃশংস হামলা চালায়। এতে অন্তত ২২ জন নিহত ও অপর ২৭ জন আহত হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ হামলার মূলহোতাকে গ্রেফতারের কথা জানিয়েছেন। আমরুল্লাহ সালেহ লিখেছেন, কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আদিল। হাক্কানি নেটওয়ার্ক তাকে দলে ভিড়িয়ে ছিল।তিনি আরও বলেন, জনগণের কাছে সরকারকে দুর্বল দেখাতে এবং চাপ প্রয়োগের জন্য এ হামলা চালায় তারা। গ্রেফতারকৃত  আদিল পাঞ্জশির প্রদেশের বাসিন্দা। কিন্তু তার পরিবার কাবুলের উপকণ্ঠে বসবাস করেন।ভাইস প্রেসিডেন্ট জানান, আদিল তিন বছর ধরে নিখোঁজ ছিল। সে যুদ্ধে গেছে এবং লড়াই করছে বলে গুজব ছিল। জিজ্ঞাসাবাদে আদিল স্বীকার করেছে হাক্কানি নেটওয়ার্ক হামলার জন্য অস্ত্র সরবরাহ করেছে বলে উল্লেখ করেছেন আফগান ভাইস প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন