News71.com
 International
 15 Nov 20, 09:22 PM
 204           
 0
 15 Nov 20, 09:22 PM

মিশরে হেলিকপ্টার বিধ্বস্ত॥ ৫ মার্কিন সেনা নিহত

মিশরে হেলিকপ্টার বিধ্বস্ত॥ ৫ মার্কিন সেনা নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ  মিশরের সিনাই উপদ্বীপে আমেরিকার একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ইউএইচ-৬০ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত মার্কিন সেনারা হলেন- ক্যাপ্টেন শেঠ ভার্নন ৩১, শেফ ওয়ারেন্ট অফিসার ডালাস গিয়ার্ড ৩১, চিফ ওয়ারেন্ট অফিসার মারওয়ান সামেহ ২৭, সার্জেন্ট কাইল রবার্ট ম্যাকি ৩৫, সার্জেন্ট জেরেমি কেইন শেরম্যান ২৩। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মোট সাতজন বিদেশী সেনা নিহত হয়েছে যাদের বাকি দুইজন চেক প্রজাতন্ত্র ও ফান্সের সেনা। এ ঘটনায় আরও এক মার্কিন সেনা আহত হয়। নিহত সেনাদের বেশ কয়েকজন গত মাসেই মিশরে পৌঁছেছিল। এর মধ্যে কোনো কোনো সেনা অক্টোবর মাসে মিশরে পৌঁছায়। তার আগে কেউ কেউ দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তান মিশনে অংশ নিয়েছে। ইসরাইল-মিশর শান্তিচুক্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিনাই উপদ্বীপে ৪৫০ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বহুজাতিক এ বাহিনীতে মোট ১৩টি দেশের সেনারা অংশ নিচ্ছে। গতকাল শনিবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন রাথ হফম্যান টুইটার পোস্টে পাঁচ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। মার্কিন এসব সেনা বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে মিশর-ইসরাইল শান্তিচুক্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় মোতায়েন ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন