News71.com
 International
 16 Nov 20, 12:50 PM
 272           
 0
 16 Nov 20, 12:50 PM

৬০ বছর বয়সী অভিবাসীদের ছাড়তে হবে কুয়েত॥

৬০ বছর বয়সী অভিবাসীদের ছাড়তে হবে কুয়েত॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ  কুয়েতে ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে  এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে বলে জানা গেছে। এ কারণে ৬০ বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে। স্থানীয় দৈনিক আল আনবা জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে। সংবাদে আরও বলা হয়  কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাপারে নেয়া এ সিদ্ধান্ত নতুন বছরের শুরু থেকে কার্যকর করা হবে। শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে  নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন