News71.com
 International
 16 Nov 20, 11:36 PM
 298           
 0
 16 Nov 20, 11:36 PM

২০২২ সালে আবারও মুনাফায় ফিরবে এমিরেটস এয়ারলাইন্স॥

২০২২ সালে আবারও মুনাফায় ফিরবে এমিরেটস এয়ারলাইন্স॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২২ সালে লাভজনক অবস্থানে ফিরবে করোনাভাইরাসের ধাক্কায় ক্ষতির মুখে পড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। রোববার (১৫ নভেম্বর) এই সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্বের অন্যতম বড় এই বিমান সংস্থার প্রেসিডেন্ট টিম ক্লার্ক। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে টিম ক্লার্ক বলেন, আমি বিশ্বাস করি আগামী দেড় থেকে দুই বছরের মধ্যেই আমরা লাভজনক অবস্থানে ফিরে আসব। আগামী বছরের শেষ নাগাদই আমরা ক্ষতির মুখ থেকে উঠে আসব আর ২০২২-২৩ অর্থবছর থেকে আবার লাভের মুখ দেখব। কয়েকদিন আগে সংস্থাটি জানিয়েছে করোনাভাইরাসের কারণে লকডাউন কার্যকর করায় চলতি বছরের প্রথম ৬ মাসে এমিরেটস গ্রুপ ৩.৮ বিলিয়ন ডলার ক্ষতির শিকার হয়েছে। ৩০ বছরের মধ্যে প্রথমবার সংস্থাটি লোকসানের ঘাড়ে পা দিয়েছে। ক্লার্ক বলেন, আসলে নগদ অর্থই রাজা। আমরা যখনই নগদ অর্থায়নে ভালো অবস্থানে থাকব তখনই আমরা আবার জোরালোভাবে লাভজনক বাজারে ঢুকতে পারব, আমরা সব সময় যা করি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন