
আন্তর্জাতিক ডেস্কঃ সরকারবিরোধী বিক্ষোভে আবারও উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।দেশটির পার্লামেন্টে সংবিধান সংশোধনী প্রস্তাবের ওপর শুনানি চলাকালে মঙ্গলবার আবারও পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভে নামেন গণতন্ত্রপন্থীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ছোঁড়ে দাঙ্গা পুলিশ। এতে, আরও ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সাবেক সেনা প্রধান প্রায়ুথ চান ওচা'র বিরুদ্ধে বিক্ষোভাকরীদের অভিযোগ, গেল বছর নির্বাচনে প্রভাব খাটিয়ে তিনি আবারও অবৈধভাবে ক্ষমতায় এসেছেন।বর্তমানে সংবিধানে সাতটি পরিবর্তন এনে সংশোধনী প্রস্তাবের ওপর পার্লামেন্টে শুনানি চলছে।