News71.com
 International
 20 Nov 20, 03:53 PM
 270           
 0
 20 Nov 20, 03:53 PM

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ ১৪ জনের মৃত্যু।।

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ ১৪ জনের মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ ১৪ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উত্তর প্রদেশের প্রতাপগড়ে প্রয়াগরাজ-লখনৌ মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা যাত্রীবাহী গাড়িটিকে চাপা দেয়। প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। নিহত বাকি আটজন ২০ থেকে ৬০ বছর বয়সী। দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন