News71.com
 International
 21 Nov 20, 10:34 AM
 351           
 0
 21 Nov 20, 10:34 AM

রাজস্থানে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করায় ছোট ভাইকে কুপিয়ে খুন!

রাজস্থানে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করায় ছোট ভাইকে কুপিয়ে খুন!

 

আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন যেন মানুষের মানবিকতা বোধ সব লোপ পেয়ে যাচ্ছে। তা না হলে এমন কাণ্ড কেউ ঘটাতে পারে। সামান্য মোবাইল ইন্টারনেট ব্যবহার করার জন্য কেউ কারও নিজের ভাইকে মেরে ফেলতে পারে ! অবাক হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। রাজস্থানের যোধপুরের এক ২৩ বছরের যুবক এই কাণ্ড ঘটিয়েছে। বড় ভাইয়ের মোবাইল ইন্টারনেট ডাটা দিয়ে গেম খেলছিল ছোট ভাই। গেম খেলতে গিয়ে শেষ হয়ে যায় ডাটা। এর পর নিজের মোবাইল ব্যবহার করতে এসে ২৩ বছরের যুবক দেখে ইন্টারনেট ডাটা শেষ। তখন ভাইকে সে জানতে চায়, সে ব্যবহার করেছে কিনা! প্রথমটায় অস্বীকার করলেও ভাই মেনে নেয় সে গেম খেলছিল। এই কথা শুনেই মাথা গরম হয়ে যায় যুবকের। ভাইকে সে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাইয়ের।পরে বাড়িতে এসে পরিবারের বাকি সদস্যরা মৃত পায় এক ছেলেকে। তখন তারা জানতে চায় কি হয়েছে? সে সময় ওই যুবক স্বীকার করে নেয়, রাগের মাথায় সে নিজের ভাইকে খুন করেছে। এর পরই পুলিশে দেওয়া হয় ওই যুবককে। যোধপুরের পুলিশ গণমাধ্যমকে জানায়, ওই যুবক তাদের হেফাজতেই আছে। প্রাথমিক ভাবে খুনের কথা স্বীকার করলেও যুবককে পুলিশি হেফাজতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে তারা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন