News71.com
 International
 22 Nov 20, 08:55 PM
 315           
 0
 22 Nov 20, 08:55 PM

অ্যাপে হেল্পলাইন।।অভিযোগে সাড়া দেবে উবার

অ্যাপে হেল্পলাইন।।অভিযোগে সাড়া দেবে উবার

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে বেসরকারি পর্যায়ে এগিয়ে আসে উবার, পাঠাও, সহজ, ও ভাই-এর মতো অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানগুলো। শুরু থেকেই দেশে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে রাইড শেয়ারিং মাধ্যমগুলো। রাইড শেয়ারিং সেবার মান উন্নত হয়নি চাহিদার তুলনায়। যদিও নিত্যনতুন পলিসি প্রণয়নে মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করে চলেছে প্রতিষ্ঠানগুলো। একদিকে যেমন অদক্ষ চালক, অন্যদিকে যাত্রীদের মোবাইলে অ্যাপস বা ইন্টারনেট সুবিধা পর্যাপ্ত না থাকা। এর সুবিধা নিচ্ছে শেয়ারিং নীতিমালার বাইরের মানুষজন। যারা রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে যুক্ত নন।  আবার রাইড শেয়ারিংয়ে যুক্ত হয়েও অনেকের অ্যাপ থেকে ট্রিপ দিতে অনীহা থাকে। এমন খাপছাড়াভাবে চলতে থাকলে একদিকে যেমন প্রতিষ্ঠানগুলোর সুনাম নষ্ট হতে থাকে অন্যদিকে, চালকদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ফলে ঘটতে পারে দুর্ঘটনা, ছিনতাই, ধর্ষণের মতো বড় ঘটনা।  সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এবার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। চালু করেছে সার্বক্ষণিক সেফটি হেল্পলাইন। যার মাধ্যমে যাত্রাপথে থাকা অবস্থায় যাত্রী এবং চালক উভয়েই সরাসরি অভিযোগ, সমস্যা জানাতে যোগাযোগ করতে পারবেন সেফটি টিমের সঙ্গে।  প্রতিষ্ঠানটি বলছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিনিয়ত যাত্রীদের যাতায়াত অভিজ্ঞতাকে আরও সুন্দর করতে বাংলাদেশে উবার একটি সার্বক্ষণিক সেফটি হেল্পলাইন নম্বর চালু করেছে। উবার অ্যাপে সেফটি টুলকিটের এসওএস ৯৯৯ বাটন, যা ব্যবহারকারীদের প্রয়োজনীয় মুহূর্তে সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত করবে, একই সঙ্গে সেফটি হেল্পলাইন নম্বরও যুক্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন