
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডির নবনির্বাচিত সংসদ সদস্যকে হতিকে জাও'কে গুলি করে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার(২১ নভেম্বর) শান রাজ্যে তাকে দোকানের সামনে গুলি করে অজ্ঞাত বন্দুকধারী। হামলাকারীকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ ঘটনায় রোববার( ২২ নভেম্বর) সু চির দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এটিকে রাজনৈতিক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে।দলের মুখপাত্র মিও নায়ান্ত জানান, কায়াউকমি শহরে বাড়ির পাশে একটি দোকান পরিচালনা করতেন এ নবনির্বাচিত সংসদ সদস্য।সেই দোকানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।এদিকে দেশটির গণমাধ্যম মিয়ানমার টাইমস জানায়, মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যক্তি তার দোকানে সামনে এসে পৌঁছায়। এ সময় একজন সংসদ সদস্যকে গুলি করে। গুলি তার বুকের ডান পাশে লাগে। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান। গত ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ৫০ বছর বয়সী জাও জয়লাভ করেন। এছাড়া এই নির্বাচনে বিপুল ভোটে জয় পায় অং সা সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।