News71.com
 International
 24 Nov 20, 07:00 PM
 250           
 0
 24 Nov 20, 07:00 PM

ইসলামিক দেশে বাহরাইন সফরের আমন্ত্রণ পেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥

ইসলামিক দেশে বাহরাইন সফরের আমন্ত্রণ পেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসলামিক দেশ বাহরাইন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের যুবরাজ সালমান বিন হামাদ বিন ঈসা আলে খালিফা। নেতানিয়াহুর সৌদি আরব সফরের খবরের পরপরই বাহরাইনের পক্ষ থেকে আমন্ত্রণের এ খবর প্রকাশিত হলো। বাহরাইনের যুবরাজ সালমান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাজার পক্ষ থেকে যুবরাজ ফোন করে এই আমন্ত্রণের কথা জানিয়েছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নানা ক্ষেত্র নিয়েও কথা হয়েছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে  আগামী ৪ ডিসেম্বর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাযি বাহরাইন সফর করবে বলে কথা রয়েছে। কিন্তু নেতানিয়াহু এর আগেই বাহরাইন সফর করতে চান। তিনি বাহরাইন সফরকারী প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে নাম লেখাতে চান। এর আগে গত ১৮ নভেম্বর বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আযযিয়ানি একটি প্রতিনিধিদল নিয়ে প্রথম বারের মতো দখলদার ইসরায়েল সফর করেন। গত ১৫ সেপ্টেম্বর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে মুসলমানদের প্রকাশ্য শত্রু দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন