News71.com
 International
 24 Nov 20, 10:12 PM
 301           
 0
 24 Nov 20, 10:12 PM

সুচিন্তা’র ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু।।

সুচিন্তা’র ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু।।

 

আন্তর্জাতিক  ডেস্কঃ করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু করেছে সুচিন্তা বাংলাদেশ।সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন। তিনি বলেন, এই মুহূর্তে মাস্ক ছাড়া আমাদের বিকল্প নেই। তাই মাস্ক ব্যবহার অপরিহার্য। মাস্ক ছাড়া কেউ সেবা নিতে আসলে তাকে সেবা দেয়া হবে না। তাই মাস্ক ব্যবহারে আমাদের সকলকেই নিজ নিজ জায়গা থেকে উদ্বুদ্ধ হতে হবে। এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন বিএসএমএমইউ এর হেপাটলজি বিভাগের চেয়ারম্যান ও সুচিন্তা বাংলাদেশের পরিচালক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি বলেন, করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সচেতনতা। সবাই যদি মাস্ক ব্যবহার করে তবে করোনার সংক্রমণ অনেক কমে যাবে। করোনা মোকাবিলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অত্যন্ত জরুরি। তাই ভাইরাস মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন