News71.com
 International
 25 Nov 20, 01:47 PM
 280           
 0
 25 Nov 20, 01:47 PM

পরমাণু ইস্যুতে আমেরিকার পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা ইরানের॥

পরমাণু ইস্যুতে আমেরিকার পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা ইরানের॥

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের শীর্ষ পর্যায়ের একটি সংসদীয় কমিটি পরমাণু ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে একটি আলাদা মোশন নিয়ে এগুচ্ছে। মঙ্গলবার দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে দুটি আর্টিকেল পাস করা হয়েছে যাতে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কৌশলগত ব্যবস্থা নেওয়া যায়। এর মধ্যে একটি ধারায় বলা হয়েছে- ইরানের আণবিক শক্তি সংস্থা দেশে একটি ইউরেনিয়াম মেটাল প্রোডাকশন প্লান্ট স্থাপন করবে এবং অন্য আরেকটি ধারায় ইরানের পরমাণু কর্তৃপক্ষকে ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারী পানির চুল্লি প্রতিষ্ঠার জন্য সুবিধাজনক স্থান খুঁজে বের করা ও এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে। এর আগে এই কমিটি আরও তিনটি ধারার অনুমোদন দিয়েছে যাতে ইরান সরকারকে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ বসানোর নির্দেশনা দেওয়া হয়। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং নতুন নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই মোশন নেওয়া হল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন